ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই কুসাল

‘কুসাল ডান পায়ের হ্যামস্ট্রিং এবং ফার্নান্দো পিঠের ইনজুরিতে ভুগছেন। সিরিজ শুরুর আগে তাদের সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা নেই। এই দু’জনের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন ব্যাটার পবন রত্নায়েকে এবং পেসার দিলশান মাদুশঙ্কা।’

নয়া দিগন্ত অনলাইন
কুসাল মেন্ডিস
কুসাল মেন্ডিস |সংগৃহীত

ডান পায়ে চোটের কারণে ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না শ্রীলঙ্কার অধিনায়ক কুসাল মেন্ডিস।

শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

কুসাল ছিটকে যাওয়ায় টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক চারিথ আসালঙ্কা।

টি-টোয়েন্টির পর ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে শ্রীলঙ্কা। ৫০ ওভারের ফরম্যাটে উইকেটরক্ষক-ব্যাটার কুসালকে পাওয়া যাবে কি না, সেটি জানায়নি এসএলসি।

কুসালের পাশাপাশি টি-টোয়েন্টি থেকে ছিটকে গেছেন পেসার বিনুরা ফার্নান্দোও। পিঠে ইনজুরির কারণে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য আছেন বিনুরা।

এক বিবৃতিতে এসএলসি জানিয়েছে, ‘কুসাল ডান পায়ের হ্যামস্ট্রিং এবং ফার্নান্দো পিঠের ইনজুরিতে ভুগছেন। সিরিজ শুরুর আগে তাদের সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা নেই। এই দু’জনের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন ব্যাটার পবন রত্নায়েকে এবং পেসার দিলশান মাদুশঙ্কা।’

১৫ সেপ্টেম্বর থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে ইংল্যান্ড-শ্রীলঙ্কা। শেষ দুই ম্যাচ যথাক্রমে- ১৭ ও ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ২২ সেপ্টেম্বর থেকে ওয়ানডে সিরিজ খেলবে দু’দল।

শ্রীলঙ্কা টি-টোয়েন্টি দল : চারিথ আসালঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, লাহিরু উদারা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, দাসুন শানাকা, দুনিথ ওয়েলালাগে, হাসারাঙ্গা ডি সিলভা, মাহিশ থিকশানা, থারিন্দু রাত্নায়েকে, দুশমান্থা চামিরা, ইশান মালিঙ্গা, নুয়ান থুশারা, পবন রত্নায়েকে এবং দিলশান মাদুশঙ্কা। বাসস