আরাফাতের দিবসে মুসলিম উম্মাহর জন্য দোয়া করেছেন পাকিস্তান দলের সাবেক অধিনায়ক বাবর আজম। তিনি বলেন, আরাফার এই বরকতময় দিনে বিশ্বজুড়ে মুসলমানদের জন্য শান্তি, রহমত ও বরকতের দোয়া করছি।
তারকা ব্যাটার বাবর আজম আরাফাতের দিবস উপলক্ষে হাজীদের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তার ক্যাপশনে এই দোয়া করেন।
সেখানে তিনি আরো বলেন, আমাকে ও আমার পরিবারকে আপনাদের দোয়ায় স্মরণ রাখবেন।
উল্লেখ্য, আজ হজের প্রধান রুকন ‘উকুফে আরাফা’ অনুষ্ঠিত হয়েছে। মিনায় অবস্থানের পর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো হজযাত্রী আরাফাতের ময়দানে সমবেত হন।



