এবার ব্যাট হাতে দাপট দেখাচ্ছে জিম্বাবুয়ে, চাপে বাংলাদেশ

উদ্বোধনী জুটিতেই ১৬.২ ওভারে ৮৯ রান তুলে ফেলে জিম্বাবুয়ে। এরপর ৫১ বলে ৪২ রান করা বেন কারানকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন খালেদ আহমেদ। তবে ইনোসেন্ট কাইয়া এখনো ছুটছেন।

নয়া দিগন্ত অনলাইন
একমাত্র উইকেটটি পেয়েছেন খালেদ আহমেদ
একমাত্র উইকেটটি পেয়েছেন খালেদ আহমেদ |ফাইল ছবি

যে উইকেটে রান পেতে রীতিমতো খাবি খাচ্ছিলো বাংলাদেশ, সেখানে এখন উইকেটের জন্য করতে হচ্ছে হাপিত্যেশ; দেদারসে রান তুলছে স্বাগতিকরা। হাঁটছে বড় লিড নেয়ার পথে।

রোববার হারারেতে প্রথম ইনিংসে বাংলাদেশকে ১৪০ রানে গুটিয়ে দেয়ার পর ব্যাট হাতেও দাপট দেখাচ্ছে জিম্বাবুয়ে। ২২ ওভারে মাত্র ১ উইকেট হারিয়েই পৌঁছে গেছে তিন অঙ্কের ঘরে।

উদ্বোধনী জুটিতেই ১৬.২ ওভারে ৮৯ রান তুলে ফেলে জিম্বাবুয়ে। এরপর ৫১ বলে ৪২ রান করা বেন কারানকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন খালেদ আহমেদ। তবে ইনোসেন্ট কাইয়া এখনো ছুটছেন।

ওয়ানডে মেজাজে ফিফটি তুলে নিয়েছেন ইনোসেন্ট কাইয়া। ৬৮ বলে ৫২ রানে ব্যাট করছেন তিনি। তার সাথে আছেন অভিজ্ঞ ব্রেন্ডন টেলর (১৯ বলে ৯)।

এই মুহূর্তে জিম্বাবুয়ের রান ২৩ ওভারে ১ উইকেটে ১০৪। লিড নিতে স্বাগতিকদের চাই আর ৩৬ রান। অন্যদিকে বাংলাদেশকে তুলতে হবে ৯ উইকেট।