আবারো পেছালো বিপিএল, নতুন সূচি ঘোষণা

এদিকে আগামী সোমবার (৫ জানুয়ারি) থেকে বিপিএলের খেলা হওয়ার কথা ছিল চট্টগ্রামে। কিন্তু এখন পরিবর্তিত পরিস্থিতিতে তা হচ্ছে না। জানা গেছে- পরবর্তী ম্যাচগুলোর সংশোধিত সূচি শিগগিরই প্রকাশ করবে বিপিএল গভর্নিং কাউন্সিল।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

আবারো পেছালো বিপিএল। আগামীকালও মাঠে গড়াচ্ছে না খেলা। ফের পরিবর্তন এসেছে সূচিতে। খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে আরো একদিন ম্যাচ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে বিপিএলের আজকের (মঙ্গলবার) দুইটি ম্যাচই স্থগিত করেছিল বিসিবি। এরপর দুপুরে জানানো হয় নতুন সূচি।

নতুন সূচি অনুযায়ী আগামীকাল (বুধবার) সেই ম্যাচ দুটো আয়োজিত হবার কথা ছিল। কিন্তু সেই সিদ্ধান্ত থেকেও আবার সরে এসেছে বোর্ড। স্থগিত করা দুই ম্যাচের নতুন সূচি জানিয়েছে বিসিবি।

জানিয়েছে- আগামীকালের পরিবর্তে সিলেটে আগামী ৪ জানুয়ারি (রোববার) হবে এই ম্যাচ দুইটি। বৃহস্পতি ও শুক্রবার (১ ও ২ জানুয়ারি) নির্ধারিত ম্যাচগুলো পূর্ব ঘোষিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে।

আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকারের ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে বুধবার (৩১ ডিসেম্বর) কোনো বিপিএল ম্যাচ অনুষ্ঠিত হবে না। এদিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।’

উল্লেখ্য, আজ মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালসের। পরে সন্ধ্যার ম্যাচে খেলার কথা রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালসের।

এদিকে আগামী সোমবার (৫ জানুয়ারি) থেকে বিপিএলের খেলা হওয়ার কথা ছিল চট্টগ্রামে। কিন্তু এখন পরিবর্তিত পরিস্থিতিতে তা হচ্ছে না। জানা গেছে- পরবর্তী ম্যাচগুলোর সংশোধিত সূচি শিগগিরই প্রকাশ করবে বিপিএল গভর্নিং কাউন্সিল।