ইংল্যান্ডকে উড়িয়ে জয়ের ধারা ধরে রাখল ওয়েস্ট ইন্ডিজ

বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। যেখানে ৩০ রানের জয় পেয়েছে ক্যারিবীয়রা। উঠে এসেছে ‘সি’ গ্রুপের শীর্ষস্থানে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

এবারের বিশ্বকাপে দেখা মিলছে ভিন্ন এক ওয়েস্ট ইন্ডিজ দলের৷ বেশ ছন্দে আছে ক্যারিবীয়রা। স্কটল্যান্ডকে উড়িয়ে আসর শুরুর পর এবার তাদের শিকার ইংল্যান্ড।

বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। যেখানে ৩০ রানের জয় পেয়েছে ক্যারিবীয়রা। উঠে এসেছে ‘সি’ গ্রুপের শীর্ষস্থানে।

ওয়াংখেড়েতে টসে হেরে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৯৬ রানের পুঁজি পায় তারা। জবাবে এক ওভার বাকি থাকতে ১৬৬ রানে অল আউট হয়ে যায় থ্রি লায়ন্সরা।

অবশ্য ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ভালো ছিল না, ১.১ ওভারে ৮ রানেই শাইহোপ ও ব্রেন্ডন কিংয়ের উইকেট হারিয়ে ফেলে তারা। দ্রুত ফেরেন শিমরয়ান হেটমায়ারও (১২ বলে ২৩)।

এরপর রোস্টন চেজ ২৯ বলে ৩৪ করে আউট হলে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। তবে দলকে এরপর একাই টানেন শেরফানে রাদারফোর্ড, স্কোর নিয়ে যান দুই শ’র কাছে।

পাঁচ নম্বরে নেমে ২ চারের সাতগে ৭টি বিশাল ছক্কা মেরে ৪২ বলে ৭৬ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া শেষ দিকে জেসন হোল্ডার ১৭ বলে ৩৩ রান করেন। বল হাতে ২ উইকেট নেন আদিল রাশিদ।

রান তাড়ায় শুরুতে ঝড় তোলে ইংল্যান্ড। ফিল সল্টের উইকেট হারালেও পাওয়ার প্লেতে তারা করে ফেলে ৬৭ রান। কিন্তু কোনো ব্যাটার বড় ইনিংস খেলতে পারেননি।

জশ বাটলার ১৪ বলে ২১, টম ব্যান্টন ২ ও হ্যারি ব্রুক ফেরেন ১৪ বলে ১৭ ও জ্যাকব বেথেল ফেরেন ২৩ বলে ৩৩ রান করে। আর ছয় নম্বরে নেমে স্যাম কারান ৩০ বলে ৪৩ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।

কিন্তু আর কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেনি। ক্যারিবিয়ানদের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন মোতি। চেজের ঝুলিতে যায় ২ উইকেট।