দুপুরে বিসিবির বোর্ডসভা, আলোচনায় নির্বাচন

সব মিলিয়ে, আগামীকালের বোর্ড সভা কেবল নির্বাচন নয়, বরং দেশের ক্রিকেটের সামগ্রিক ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণের দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

নয়া দিগন্ত অনলাইন

দায়িত্ব গ্রহণের পরদিনই প্রথমবার আলোচনায় বসেছিল বিসিবির এডহক কমিটি। দুই সপ্তাহ বিরতি দিয়ে আবারো আলোচনায় বসতে যাচ্ছেন দায়িত্বশীলরা।

সোমবার দুপুরে এডহক কমিটির দ্বিতীয় সভা বসতে যাচ্ছে। মিরপুরে বিসিবির কার্যালয়ে অনুষ্ঠিত হবে এই অধিবেশন। যেখান থেকে আসতে যাচ্ছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ।

জানা গেছে- দায়িত্বপ্রাপ্তির দেড় মাস সময় পার হওয়ার পর এবার দেশের ক্রিকেট বোর্ড নির্বাচন ঘিরে গুরুত্বপূর্ণ বার্তা দিতে যাচ্ছে তামিম ইকবালের নেতৃত্বাধীন এডহক কমিটি।

বহুল প্রতীক্ষিত বোর্ড সভার মাধ্যমে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হবে। গঠন করা হবে নির্বাচনের রূপরেখা। নির্বাচন কমিশন গঠন থেকে শুরু করে সম্ভাব্য তারিখও নির্ধারণ হতে পারে এই সভায়।

একইসাথে সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজে দলের পারফরম্যান্স নিয়েও পর্যালোচনা হবে। সেখানে প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব কষবে বোর্ড।

পাশাপাশি আসন্ন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে। আলোচনা হতে পারে সাকিব আল হাসানের ভবিষ্যৎ নিয়েও।

সব মিলিয়ে, আগামীকালের বোর্ড সভা কেবল নির্বাচন নয়, বরং দেশের ক্রিকেটের সামগ্রিক ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণের দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।