দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচের সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলটির নেতৃত্ব দেয়া হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনকে।
আছেন পারভেজ হোসেন ইমন, নাইন শেখ, জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদুল হাসান জয়ের মতো পরিচিত মুখ। আবার ইকবাল হোসেন ইমন, কালাম সিদ্দিকী অলিনের মতো তরুণরাও সুযোগ পেয়েছেন দলে।
আগামী ২৩ আগস্ট প্রিটোরিয়ায় শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ। ম্যাচটি চলবে ২৬ আগস্ট পর্যন্ত। এরপর ৩০ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পচেস্ট্রুমে অনুষ্ঠিত হবে দ্বিতীয় চার দিনের ম্যাচ। দু’টি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায়।
চার দিনের ম্যাচ শেষে দুই দল খেলবে তিনটি ওয়ানডে। ম্যাচগুলো হবে ৬, ৯ ও ১২ সেপ্টেম্বর। ভেন্যু হিসেবে থাকছে ব্লুমফন্টেইন, কিম্বার্লি ও পচেস্ট্রুম।
প্রথম চার দিনের ম্যাচের বাংলাদেশ ‘এ’ দল :
নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দীপু, মাহিদুল ইসলাম অঙ্কন (অধিনায়ক), জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, পারভেজ হোসেন ইমন, হাসান মুরাদ, নাঈম হাসান, এনামুল হক, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন ও কালাম সিদ্দিকী অলিন।



