বৃষ্টিতে বন্ধ খেলা, বিপদে বাংলাদেশ

তৃতীয় ওভারেই বিপদে পড়ে যায় বাংলাদেশ। আগের ম্যাচে দারুণ ব্যাট করা তানজিদ তামিম ফেরেন ৭ বলে মাত্র ১ রান করে। তাকে ফেরান শাহিন আফ্রিদি।

নয়া দিগন্ত অনলাইন
আজ বাংলাদেশকে চেপে ধরেছেন শাহিন শাহ আফ্রিদি
আজ বাংলাদেশকে চেপে ধরেছেন শাহিন শাহ আফ্রিদি |ক্রিকইনফো থেকে নেয়া ছবি

বৃষ্টির সম্ভাবনা আগেই ছিল। হলোও তাই, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে বাধ সাধলো প্রকৃতি। বজ্রসহ বৃষ্টির কারণে বন্ধ হয়ে আছে খেলা।

বৃষ্টির আগে অবশ্য চাপেই ছিল বাংলাদেশ। বল হাতে দাপট দেখাচ্ছিল পাকিস্তান। ৬.৩ ওভারে ২৭ রান তুলতেই হারিয়েছিল ৩ উইকেট। টাইগারদের জয়ের জন্য এখনো ২৪৮ রান প্রয়োজন।

মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে শুক্রবার আগে ব্যাট করতে নেমে ৪৭.৩ ওভারে ২৭৩ রান করে পাকিস্তান। শেষ ৪৩ রান তুলতেই ৭ উইকেট হারায় তারা।

এই রান তাড়া করতে নেমে তৃতীয় ওভারেই বিপদে পড়ে যায় বাংলাদেশ। আগের ম্যাচে দারুণ ব্যাট করা তানজিদ তামিম ফেরেন ৭ বলে মাত্র ১ রান করে। তাকে ফেরান শাহিন আফ্রিদি।

এরপর মোহাম্মদ ওয়াসিমের করা চতুর্থ ওভারের প্রথম বলেই শর্ট মিড অফে ক্যাচ আউট হন সাইফ হাসান (১২)।

তবে বিপদ কাটেনি তখনো, শাহিনের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন নাজমুল হোসেন শান্ত। ২ বল খেলে ০ রানে আউট হন তিনি। ১৫ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ।

এরপর উইকেটে আসেন তাওহীদ হৃদয়। তিনি ০ ও লিটন দাস ১৩ রান নিয়ে অপরাজিত আছেন।