হার্দিকের বিরুদ্ধে ভারতের জাতীয় পতাকা অবমাননার মামলা

রোববার আহমেদাবাদের একটি স্টেডিয়ামে বিশ্বকাপ শিরোপা জয়ের উদযাপনের সময় পান্ডিয়া নিজের শরীরে ভারতের ত্রিবর্ণ পতাকা জড়িয়ে মাঠে ‘অশোভন আচরণ’ করেন। ওই ঘটনায় জাতীয় পতাকার মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
বিশ্বকাপ জয়ের পর হার্দিক পান্ডিয়া
বিশ্বকাপ জয়ের পর হার্দিক পান্ডিয়া |সংগৃহীত

ভারতের ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার মতো গুরুতর অভিযোগে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। ভারতের পুনে পুলিশের কাছে এ সংক্রান্ত একটি অভিযোগপত্র জমা দিয়েছেন আইনজীবী ওয়াজিদ খান। তথ্য এনডিটিভির।

পুলিশ জানিয়েছে, অভিযোগটি জমা দেয়া হয়েছে শিবাজী থানায়। বুধবার (১১ মার্চ) থানার এক কর্মকর্তা অভিযোগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, তবে বিস্তারিত কিছু জানাননি।

অভিযোগপত্রে বলা হয়েছে, রোববার আহমেদাবাদের একটি স্টেডিয়ামে বিশ্বকাপ শিরোপা জয়ের উদযাপনের সময় পান্ডিয়া নিজের শরীরে ভারতের ত্রিবর্ণ পতাকা জড়িয়ে মাঠে ‘অশোভন আচরণ’ করেন। ওই ঘটনায় জাতীয় পতাকার মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করা হয়েছে।

অভিযোগে আরো বলা হয়, ‘এই কাজটি প্রযোজ্য আইনের অধীনে শাস্তিযোগ্য অপরাধ এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া উচিত। জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।’