ভয়ঙ্কর হয়ে ওঠা টিম টেক্টরকে ফিরিয়ে স্বস্তি এনে দিলেন রিশাদ হোসেন। ভেঙেছেন টেক্টর ভাইদের জুটি। তাতে দারুণ শুরু পেলেও এখন খানিকটা কমে এসেছে রানের গতি, ১০ ওভার শেষে স্কোর ৭৭/২।
বিশ্বকাপের আগে নিজেদের শেষ সিরিজ খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ। তিন ম্যাচে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে আয়ারল্যান্ডের। যেখানে টসে জিতে ফিল্ডিংয়ে স্বাগতিকেরা।
চট্টগ্রামে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় আয়ারল্যান্ড। পল স্টার্লিং ও টিম টেক্টর মিলে যোগ করেন ৪০ রান। তবে পঞ্চম ওভারের দ্বিতীয় বলে পল স্টার্লিংকে থামান তানজিম সাকিব।
টাইমিং মিস করে আকাশে তুলেছিলেন স্টার্লিং, সাইফ হাসান নিয়েছেন ক্যাচটি। ১৮ বলে ২১ রানে শেষ হয় তার ইনিংস। এরপর আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো জুটি বাঁধেন দুই ভাই হ্যারি টেক্টর ও টিম টেক্টর।
৯ম ওভারে এসে এই জুটি ভাঙেন রিশাদ। ২৪ বলে ৩১ রান করা টিম টেক্টরকে তানজিদ হাসানের ক্যাচ বানান তিনি। ৭১ রানে ২ উইকেট হারায় আইরিশরা। ১৯ বলে ২২ রান নিয়ে মাঠে আছেন হ্যারি টেক্টর।



