বাংলাদেশ-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ঘোষণা আফগানিস্তানের

বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে সিরিজ শুরু করবে আফগানিস্তান। আগামী ৯ অক্টোবর থেকে শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট।

নয়া দিগন্ত অনলাইন
সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজে লড়বে আফগানিস্তান, বাংলাদেশ ও জিম্বাবুয়ে
সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজে লড়বে আফগানিস্তান, বাংলাদেশ ও জিম্বাবুয়ে |এসিবি

আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের পর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান ক্রিকেট দল।

মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের সবগুলো ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত হবে। তবে এখনো ভেন্যু বা সময় চূড়ান্ত করেনি এসিবি।

নিজেদের হোম ভেন্যু হিসেবে আন্তর্জাতিক ম্যাচগুলো ভারত ও আমিরাতের বিভিন্ন ভেন্যুতে খেলে থাকে আফগানরা।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে সিরিজ শুরু করবে আফগানিস্তান। আগামী ৯ অক্টোবর থেকে শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট।

এরপর বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে ১৭ অক্টোবর থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলতে নামবে আফগানিস্তান। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে।

১৯ অক্টোবর জিম্বাবুয়ের মুখোমুখি হবে আফগানিস্তান। ২১ অক্টোবর লিগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানরা।

ত্রিদেশীয় সিরিজে প্রতি দল একবার করে একে অপরের মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ২৩ অক্টোবর ফাইনাল খেলবে।

ত্রিদেশীয় সিরিজ শেষে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে আফগানিস্তান। ২৭ ও ২৯ অক্টোবর এবং ১ নভেম্বর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ খেলবে দুই দল।

৫ নভেম্বর থেকে প্রথম টেস্ট খেলতে নামবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১৩ নভেম্বর।

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের সিরিজের সূচি :

৯-১৩ অক্টোবর : বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ :

১৭ অক্টোবর : বাংলাদেশ-জিম্বাবুয়ে

১৯ অক্টোবর : আফগানিস্তান-জিম্বাবুয়ে

২১ অক্টোবর : বাংলাদেশ-আফগানিস্তান

২৩ অক্টোবর : ফাইনাল

আফগানিস্তান-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ :

২৭ অক্টোবর : প্রথম টি-টোয়েন্টি

২৯ অক্টোবর : দ্বিতীয় টি-টোয়েন্টি

১ নভেম্বর : তৃতীয় টি-টোয়েন্টি

আফগানিস্তান-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ :

৫-৯ নভেম্বর : প্রথম টেস্ট

১৩-১৭ নভেম্বর : দ্বিতীয় টেস্ট