ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানের পরিবর্তে বার্মিংহাম ফিনিক্স দলে সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়ার পেসার বেন ডোয়ারশিস।
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে দ্য হান্ড্রেডে খেলার সুযোগ পেয়েছিলেন বাঁ-হাতি পেসার মোস্তাফিজ। কিন্তু সদ্য জিম্বাবুয়ে সফরে পড়া ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠতে না পারায় টুর্নামেন্টের চলতি আসর থেকে ছিটকে যান ফিজ।
দ্য হান্ড্রেড থেকে মোস্তাফিজের ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেছে তার দল বার্মিংহাম ফিনিক্স।
জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বল করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান মোস্তাফিজ।
এরপর জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি ফিজ।
গত ২১ জুলাই শুরু হওয়া দ্য হান্ড্রেডের ষষ্ঠ আসর শেষ হবে ১৬ আগস্ট।



