পিএসএল ফাইনালে পেশোয়ারের একাদশে নাহিদ

আজ নাহিদ রানার শিকার গ্লেন ম্যাক্সওয়েল। গোল্ডেন ডাক মেরে ফিরেছেন তিনি।

নয়া দিগন্ত অনলাইন
পিএসএলে নাহিদ রানা
পিএসএলে নাহিদ রানা |ফাইল ছবি

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে মাঠে নেমেছে পেশোয়ার জালমি ও হায়দরাবাদ কিংসমেন। টসে জিতে ফিল্ডিং করছে জালমি।

বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হয়েছে ম্যাচটি। আজ জালমির একাদশে আছেন বাংলাদেশী পেসার নাহিদ রানা। এরই মধ্যে তিনি ২.৩ ওভার বল করে ১৮ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন।

আজ নাহিদ রানার শিকার গ্লেন ম্যাক্সওয়েল। গোল্ডেন ডাক মেরে ফিরেছেন তিনি। পেশোয়ারের হয়ে এবারের আসরে দুর্দান্ত বোলিং করেছেন নাহিদ। ফাইনালের আগে পর্যন্ত ৫ ম্যাচ খেলে ৭ উইকেট নিয়েছেন এই পেসার। যেখানে ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৫.৪২।

পেশোয়ার জালমি একাদশ
বাবর আজম, কুশল মেন্ডিস, মোহাম্মদ হারিস, মাইকেল ব্রেসওয়েল, আব্দুল সামাদ, অ্যারন হার্ডি, ইফতিখার আহমেদ, ফারহান ইউসুফ, সুফিয়ান মুকিম, মোহাম্মদ বাসিত এবং নাহিদ রানা।

হায়দরাবাদ কিংসম্যান একাদশ
মাআজ সাদাকাত, মার্নাশ ল্যাবুশেন, সাইম আইয়ুব, গ্লেন ম্যাক্সওয়েল, উসমান খান, কুশল পেরেরা, হাসান খান, ইরফান খান, হুনাইন শাহ, মোহাম্মদ আলী এবং আকিফ জাভেদ।