সিপিএল খেলতে দেশ ছাড়লেন মিরাজ

‘নতুন এক চ্যালেঞ্জের লক্ষ্যে সিপিএলের উদ্দেশে রওনা হলাম। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে ক্যারিবিয়ান যাত্রাকে বরণ করে নিতে আমি প্রস্তুত।’

নয়া দিগন্ত অনলাইন
মেহেদী হাসান মিরাজ
মেহেদী হাসান মিরাজ |সংগৃহীত

চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলতে আজ ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

যাত্রার আগে বিমানে বসা অবস্থায় নিজের একটি ছবি অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছেন মিরাজ।

পোস্টে তিনি লেখেন, ‘নতুন এক চ্যালেঞ্জের লক্ষ্যে সিপিএলের উদ্দেশে রওনা হলাম। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে ক্যারিবিয়ান যাত্রাকে বরণ করে নিতে আমি প্রস্তুত।’

আফগানিস্তান অলরাউন্ডার মোহাম্মদ নবীর বদলি হিসেবে মিরাজকে দলে নিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

এর আগে, ২০১৭ সালে মিরাজকে দলে নিয়েছিল ত্রিনবাগো নাইট রাইডার্স। তবে আসরে কোন ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।

গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স দলে ইমরান তাহির, শিমরন হেটমায়ার, শাই হোপ, গ্লেন ফিলিপস ও রোমারিও শেফার্ডের মতো বেশ কয়েকজন আন্তর্জাতিক ক্রিকেটারকে পাবেন মিরাজ।

টুর্নামেন্টে এ পর্যন্ত পাঁচ ম্যাচে পূর্ণ ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। বাসস