তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড দল। আগামী সপ্তাহে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে দু’দলের লড়াই।
এ সিরিজ সামনে রেখে প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ শনিবার দল ঘোষণা করেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।
সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতা স্কোয়াড থেকে কোনো পরিবর্তন আসেনি, নেই কোনো চমকও।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।



