মাহমুদুল্লাহ রিয়াদ

বৃষ্টি ও আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে স্মরণ করি

অনেকেই মন্তব্যের ঘরে আল্লাহর প্রতি কৃতজ্ঞতার পাশাপাশি মাহমুদুল্লাহর ধর্মীয় চেতনা ও বিনয়ী মনোভাবেরও প্রশংসা করছেন।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক পোস্ট দিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া ওই পোস্টে তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও স্রষ্টার স্মরণে থাকার অনুভূতি প্রকাশ করেন।

পোস্টে মাহমুদুল্লাহ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, এটি ছিল অসাধারণ এক অনুভূতি। বৃষ্টি আর আকাশের দিকে তাকিয়ে থাকা। আমি সব সময় এমন মুহূর্তগুলো অনুভব করার চেষ্টা করি, যাতে আমার স্রষ্টা, আমার প্রতিপালক, সর্বশক্তিমান আল্লাহকে স্মরণ করতে পারি।’

জাতীয় দলের এই ক্রিকেটারের এমন আধ্যাত্মিক বার্তা ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। অনেকেই মন্তব্যের ঘরে আল্লাহর প্রতি কৃতজ্ঞতার পাশাপাশি মাহমুদুল্লাহর ধর্মীয় চেতনা ও বিনয়ী মনোভাবেরও প্রশংসা করছেন।