ভোরে ঢাকায় আসছে পাকিস্তান দল, বিমানবন্দরেই করবেন সেহরি

সবকিছ ঠিক থাকলে পাকিস্তান দলের ১৫ ক্রিকেটার ও ৭ কোচিং অ্যান্ড সপোর্টিং স্টাফ ঢাকায় আসবেন রোববার ভোর ৪টা ২০ মিনিটে। ঢাকায় নেমে তারা বিমানবন্দরেই সেহরি করবেন।

নয়া দিগন্ত অনলাইন
ঢাকায় আসছে পাকিস্তান দল
ঢাকায় আসছে পাকিস্তান দল |সংগৃহীত

সব অনিশ্চয়তা দূর করে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান দল। ইতোমধ্যে ঢাকায় পা রেখেছে তাদের কোচিং স্টাফদের একাংশ। খেলোয়াড়সহ বাকিরা আসবেন শেষ রাতে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৯ তারিখ বাংলাদেশে আসার কথা ছিল পাকিস্তান দলের। তবে মধ্যপ্রাচ্যের চলমান সঙ্কট অনিশ্চয়তায় ফেলে দেয় সিরিজটির ভাগ্য।

তবে সেই সব শঙ্কা কাটিয়ে বাংলাদেশে আসছে ম্যান ইন গ্রিনরা। তবে পূর্বনির্ধারিত সূচি বদলে নিয়েছে তারা। পাকিস্তান দল বাংলাদেশে আসছে এক দিন আগেই, ৮ মার্চ।

সবকিছ ঠিক থাকলে পাকিস্তান দলের ১৫ ক্রিকেটার ও ৭ কোচিং অ্যান্ড সপোর্টিং স্টাফ ঢাকায় আসবেন রোববার ভোর ৪টা ২০ মিনিটে। ঢাকায় নেমে তারা বিমানবন্দরেই সেহরি করবেন।

এ খবর জানিয়েছেন ক্রিকেটার-স্টাফদের বিমানবন্দরে আনা নেয়ার দায়িত্ব সামলানো ওয়াসিম খান। জানিয়েছেন এরপর পাকিস্তান দল সোনারগাঁ হোটেলে চেক ইন করবে।

অবশ্য পাকিস্তান দল আসার আগেই পাকিস্তান দলের প্রধান কোচ মাইক হেসনসহ পাঁচজন কোচিং স্টাফ ঢাকায় চলে এসেছেন। আজ শনিবার দুপুরে ঢাকায় পা রাখেন তারা।

উল্লেখ্য, ঢাকায় পৌঁছে ৯ ও ১০ মার্চ অনুশীলন করবে পাকিস্তান। এরপর ১১ মার্চ প্রথম ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। সিরিজের বাকি দু’টি ম্যাচ হবে ১৩ ও ১৫ মার্চ। তিনটিই ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরে।

পাকিস্তান স্কোয়াড : শাহীন আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসেইন তালাত, মাআজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুহাম্মদ গাজি ঘোরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সাল মান আলী আঘা ও শামিল হুসাইন।