সরকারের সিদ্ধান্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি বয়কট করতে যাচ্ছে পাকিস্তান। দেশটির সরকারের এমন সিদ্ধান্তের পর পরিস্থিতি সামাল দিতে তৎপর হয়েছে আইসিসি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব দেয়া হয়েছে দিয়েছে ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজাকে। পাকিস্তানকে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে ফিরিয়ে আনতে আলোচনার দায়িত্ব পেয়েছেন তিনি।
এর মাঝেই নাকি বিষয়টি নিয়ে সমাধানে পৌঁছাতে পর্দার আড়ালে থেকে আলোচনাও চলছে তাদের মাঝে। এমনটাই দাবি করে খবর পরিবেশন করেছে ইএসপিএন ক্রিকইনফো।
জানা গেছে, সঙ্কট সমাধানের লক্ষ্যে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা ও আইসিসি বোর্ড সদস্য মুবাশ্বির উসমানির পিসিবি চেয়ারম্যান মাহসিন নাকভি ও তার উপদেষ্টা সালমান নাসিরের যোগাযোগ চলছে।
অতীতেও পিসিবি, বিসিসিআই ও আইসিসির মধ্যকার বিভিন্ন জটিলতায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছেন খাজা। এবারো তিনি আইসিসির পক্ষ থেকে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।
আইসিসির পক্ষ থেকে মূলত পিসিবির অভিযোগগুলো সমাধানের দিকে জোর দেয়া হচ্ছে, যাতে ভারত–পাকিস্তান ম্যাচটি শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, পাকিস্তান সরকারের নির্দেশে আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি বয়কট করার ঘোষণা দিয়েছে পাকিস্তান। তবে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো খেলবে তারা।
এ প্রসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, বাংলাদেশকে সমর্থন জানাতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।



