আবারো ইনস্টাগ্রাম-ফেসবুকে বিভ্রাট! দেখা দেয় যেসব সমস্যা

বাংলাদেশ সময় ২৪ জুন ভোর ৪টার দিকে এই সমস্যা শুরু হয়। এ সময় ইনস্টাগ্রামে নতুন ছবি লোড না হওয়া, প্রোফাইল দেখা না যাওয়া, ফিড রিফ্রেশ না হওয়াসহ বিভিন্ন ধরনের ত্রুটি দেখা যায়।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka City
আবারো ইনস্টাগ্রাম-ফেসবুকে বিভ্রাট! দেখা দেয় যেসব সমস্যা
আবারো ইনস্টাগ্রাম-ফেসবুকে বিভ্রাট! দেখা দেয় যেসব সমস্যা |নয়া দিগন্ত

হঠাৎ করেই জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে দেখা দেয় বড় ধরনের প্রযুক্তিগত বিভ্রাট। এতে বিশ্বজুড়ে ব্যবহারকারীরা স্বাভাবিকভাবে অ্যাপ ব্যবহার করতে পারেননি। তবে কিছু সময়ের ব্যবধানে এই দুটি প্ল্যাটফর্মের অচলাবস্থা আবারো সচল হয়।

বাংলাদেশ সময় ২৪ জুন (বুধবার) ভোর ৪টার দিকে এই সমস্যা দেখা দেয়।

প্রযুক্তিগত সমস্যার কারণে মেটার মালিকানাধীন ফেসবুক ও ইনস্টাগ্রামের সেবা বিশ্বব্যাপী ব্যাহত হয়। এতে ব্যবহারকারীরা অ্যাপ ব্যবহার করতে গিয়ে কিছু সমস্যার সম্মুখীন হন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সময় ২৪ জুন (বুধবার) ভোর ৪টার দিকে এই সমস্যা শুরু হয়।

এ সময় ইনস্টাগ্রামে নতুন ছবি লোড না হওয়া, প্রোফাইল দেখা না যাওয়া, ফিড রিফ্রেশ না হওয়াসহ বিভিন্ন ধরনের ত্রুটি দেখা যায়। 

ব্যবহারকারীরা ফেসবুকেও একই ধরনের সমস্যার অভিযোগ করেন।

যদিও বিভ্রাট চলার সময় অ্যাপ দুটি পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। তবে অনেক ক্ষেত্রেই ত্রুটি বার্তা দেখা গেছে এবং লগইন সংক্রান্ত সমস্যাও তৈরি হয়।

প্রযুক্তি পর্যবেক্ষণকারী সাইটগুলোর তথ্য অনুযায়ী, সার্ভার সংযোগজনিত সমস্যার কারণেই এই বিভ্রাটের সৃষ্টি। 

এসময় ফিড আপডেট না হওয়া, টাইমলাইন রিফ্রেশে সমস্যা এবং লগইন ত্রুটি দেখা দেয়।

ডাউনডিটেক্টর জানায়, মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় বিকেল ৫টার দিকে এবং যুক্তরাজ্যে রাত ১০টার দিকে সমস্যার শুরু হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীরা একই ধরনের সমস্যার মুখে পড়েছেন। তবে বিভ্রাটের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সমস্যা সৃষ্টি হওয়ার প্রায় ৩০ থেকে ৪০ মিনিট পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে সেবা এবং পুনরায় ব্যবহারকারীরা ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করতে সক্ষম হন।

উল্লেখ্য, এর আগে গত ১২ জুন একই ধরনের বিভ্রাট দেখা দিয়েছিলো। সেদিন বাংলাদেশ সময় রাত পৌনে ৮টার দিকে ব্যবহারকারীরা ফেসবুকে লগইন গিয়ে সমস্যার মুখে পড়েন। 

ওই সময় স্ক্রিনে সরি, সামথিং ওয়েন্ট রং বার্তা দেখা যায়। পরে প্রায় এক ঘণ্টার ব্যবধানে পরিস্থিতি স্বাভাবিক হয়।