সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া একটি পোস্টে এ আহ্বান জানান মিজানুর রহমান আজহারী

নয়া দিগন্ত অনলাইন
ড. মাওলানা মিজানুর রহমান আজহারী
ড. মাওলানা মিজানুর রহমান আজহারী |ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশবাসীর প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন দেশের জনপ্রিয় আলেম ড. মাওলানা মিজানুর রহমান আজহারী।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া একটি পোস্টে তিনি এ আহ্বান জানান।

তিনি ওই পোস্টে লেখেন, ‘ভোট একটি আমানত। সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে ভোট দিন।’

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশ একযোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে প্রার্থীদের পাশাপাশি দেশবাসীও ভোট দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ঠিক এমন মুহূর্তেই ইসলামিক স্কলার ড. মাওলানা মিজানুর রহমান আজহারী এই আহ্বান জানালেন।