লাইলাতুল কদর অনুসন্ধানে হারামাইনে ইতিকাফ করছেন ১৫ হাজার মুসল্লি

ইতিকাফকারী মুসল্লিরা নামাজ-তিলাওয়াত, জিকির-আজকার করে রমজানের শেষ দশক অতিবাহিত করবেন।

নয়া দিগন্ত অনলাইন
হারামাইন শরিফাইন
হারামাইন শরিফাইন |সংগৃহীত

সৌদি আরবে পবিত্র রমজানের শেষ দশক শুরু হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে দেশটিতে অবস্থিত ইসলামের প্রধান দুই মসজিদে (মসজিদুল হারাম ও মসজিদে নববী) অন্তত ১৫ হাজার মুসল্লি ইতিকাফ শুরু করেছেন।

মঙ্গলবার (১০ মার্চ) আরবি একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, এবারো ইতিকাফ করার আগে মুসল্লিদের নিয়মতান্ত্রিকভাবে রেজিস্ট্রেশন করতে হয়েছে। এরপর অনুমোদন পাওয়া মুসল্লিরাই হারামাইনে (দুই পবিত্র মসজিদ) ইতিকাফ করার সুযোগ পেয়েছেন।

ইতিকাফকারী মুসল্লিরা নামাজ-তিলাওয়াত, জিকির-আজকার করে রমজানের শেষ দশক অতিবাহিত করবেন। তাদের আরো একটি অন্যতম লক্ষ্য হলো- পবিত্র লাইলাতুল কদর অনুসন্ধান করা।