শায়খ আহমাদুল্লাহ

আখেরাতে মোবাইলের দায়ভার বহন করা অনেক কঠিন হতে পারে

‘সোশ্যাল মিডিয়া আমাদের আমলনামার অংশ। এর অপব্যবহার যেন পরকালীন আফসোসের কারণ না হয়।’

নয়া দিগন্ত অনলাইন
শায়খ আহমাদুল্লাহ
শায়খ আহমাদুল্লাহ |ফাইল ছবি

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে দেশবাসীর প্রতি বিশেষ সতর্কবার্তা দিয়েছেন জনপ্রিয় ইসলামী আলোচক ও দাতব্য সংস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এই সতর্কবার্তা দেন।

বার্তায় তিনি লেখেন, ‘দুনিয়াতে মোবাইলের ভার বহন করা অনেক সহজ হলেও আখেরাতে এর দায়ভার বহন করা অনেক কঠিন হতে পারে।’

কমেন্টবক্সে সংযুক্তি দিয়ে শায়খ আহমাদুল্লাহ লেখেন, ‘সোশ্যাল মিডিয়া আমাদের আমলনামার অংশ। এর অপব্যবহার যেন পরকালীন আফসোসের কারণ না হয়।’