সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অসম্ভব সুন্দর ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে- স্কুটারে আরোহন করছে একটি ছোট্ট শিশু, এবং চলন্ত অবস্থার ভেতরও সে পবিত্র কোরআন তেলাওয়াত করছে।
পবিত্র কোরআনের প্রতি ছোট্ট শিশুটির এমন ভালোবাসায় মুগ্ধতা প্রকাশ করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়রা।
ভারতীয় একটি সংবাদমাধ্যম জানায়, এ সংক্রান্ত ভিডিওটি গত সপ্তাহে ভাইরাল হয়। যেখানে দেখা যায়, সড়কে যানবাহনের চলাচল, চারপাশের কোলাহল ও ব্যস্ততার মধ্যেও শিশুটির মনোযোগ হাতে থাকা কোরআন শরিফের দিকে। এ সময় আপনমনে তেলাওয়াত করে চলেছে সে।
মূলত, কোরআনের প্রতি তার এই সরল ও নিষ্পাপ ভালোবাসার কারণেই নেটিজেনরা তার প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন। বিশেষ করে অল্প বয়সেই পবিত্র কোরআন তেলাওয়াতের প্রতি তার আগ্রহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের হৃদয় ছুঁয়েছে।
বর্তমান সময়ে শিশুদের বড় একটি অংশ মোবাইল ফোন, গেমস ও নানা বিনোদনে ব্যস্ত থাকে। এর বিপরীতে যাত্রাপথেও একটি শিশুর কোরআন তেলাওয়াতে মগ্ন থাকার দৃশ্যটি তাই অনেকের কাছেই বিশেষ তাৎপর্য বহন করছে।



