টিআরটি ওয়ার্ল্ড
সিরিয়ার রাক্কা প্রদেশে সিরীয় সেনাদের ওপর হামলা চালিয়েছে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)। এ ঘটনায় অন্তত দুই সেনা নিহত হয়েছে বলে বৃহস্পতিবার দেশটির সরকারি সূত্র জানিয়েছে। রাক্কার দক্ষিণাঞ্চলে সেনাদের একটি চৌকিতে আকস্মিক হামলা চালায় এসডিএফ। এতে দুই সেনা নিহত এবং আরো কয়েকজন আহত হয়। সিরীয় সেনারা পাল্টা গুলি চালালেও হামলাকারীরা দ্রুত সরে যায়। সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, এ হামলা দেশের স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে চালানো হয়েছে। তারা অভিযোগ করেছে, এসডিএফ যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে সিরিয়ার সার্বভৌমত্ব ক্ষুণœ করছে। অন্য দিকে এসডিএফ দাবি করেছে, তারা আত্মরক্ষার জন্য এ পদক্ষেপ নিয়েছে।



