বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) ও সেতুর উদ্যোগে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধ, প্রশমন ও করণীয় এবং ডিজিটাল উন্নয়ন প্রচারণা সম্পর্কে স্থানীয় গণমাধ্যম পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা।
কর্মশালায় জেলার ৩০ জন গণমাধ্যম পেশাজীবী অংশ নেন। তারা ডিজিটাল উন্নয়ন এবং প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রশমনে জাতীয় দৈনিক, টিভি, স্থানীয় দৈনিক পত্রিকা এবং অনালাইন নিউজ পোর্টাল এবং গণমাধ্যমে ভূমিকা রাখবেন এবং সমাজকে সচেতন করার।
কর্মশালাটি বিএনএনআরসির ‘স্ট্রেনদেনিং রেজিলিয়েন্স এগেইনস্ট টেকনোলজি ফেসিলিটেটেড জেন্ডার বেইসড ভায়োলেন্স (টিএফজিবিভি) অ্যান্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় বাস্তবায়িত হয়েছে। এটি বাস্তবায়নে কারিগরি সহায়তা দিয়েছে জিএফএ কনসালটিং গ্রুপ, অর্থায়ন করছে সুইজারল্যান্ড ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা।
কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন- ড. মোহা: আবদুল কাদের, (নির্বাহী পরিচালক, সেতু)।
বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান ও সেতুর সিনিয়র আইসিটি ম্যানেজার সঞ্জয় কুমার বিশ্বাস, উপস্থিত অংশগ্রহণকারীদের মধ্য থেকে ১২ জন ডেজিগনেটেড স্পিকার আলোচনায় অংশ নেন। প্রধান অতিথি ছিলেন ফেরদৌস নাজনীন (প্রতিনিধি উপপরিচালকের কার্যালয় মহিলাবিষয়ক অধিদফতর, কুষ্টিয়া)।
আলোচকরা সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও নেটওয়ার্ক গঠনের মাধ্যমে অব্যাহত সহযোগিতা ও তথ্য বিনিময়ের সহায়ক পরিবেশ সৃষ্টি করে গণমাধ্যম পেশাজীবীদের টিএফজিবিভি-সম্পর্কিত বিষয়সমূহ চিহ্নিত করে প্রতিবেদন প্রচার ও প্রকাশ করার ওপর জোর দেন। বিজ্ঞপ্তি।



