প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি ঢাকায় ব্যাংকের করপোরেট কার্যালয়ে ম্যাভেন অটোমোবাইলস লিমিটেডের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা ম্যাভেন অটোমোবাইলস লিমিটেড থেকে বিভিন্ন সেবায় এক্সক্লুসিভ অফার ও বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন তাকিয়ান চৌধুরী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, সিকিউরড কনজিউমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস এবং ম্যাভেন অটোমোবাইলস লিমিটেডের প্রধান নির্বাহী কর্তকর্তা মো: সাবিয়াত ইসলাম। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ম্যাভেন অটোমোবাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামিয়া আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



