১০০ কোটি ডলারের চুক্তি হারাল কাফ

Printed Edition

ক্রীড়া ডেস্ক

আফ্রিকা কাপ অব নেশনস (আফকন) হতো দুই বছর পরপর । এখন এর পরিবর্তে চার বছর পরপর আয়োজনের সিদ্ধান্ত নেয়ায় ১০০ কোটি ডলারের নিশ্চিত আয়ের একটি সম্ভাব্য চুক্তি থেকে সরে এসেছে আফ্রিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (কাফ)। আট বছরের জন্য এই চুক্তির মাধ্যমে সংস্থাটি নিশ্চিতভাবে ১০০ কোটি ডলারের বেশি আয় করতে পারত বলে জানা গেছে। ২০২৫ সালের জুলাইয়ে মরক্কোয় নারী আফ্রিকা কাপ অব নেশনসের আগে কাফ সভাপতি পাত্রিস মোটসেপে জানিয়েছিলেন, বাণিজ্যিক স্বত্ব বিক্রির প্রক্রিয়ায় ভালো অগ্রগতি হয়েছে এবং আট বছরের জন্য ১০০ কোটি ডলারের একটি অংশীদারত্ব নিয়ে কাজ চলছে।

তবে ২০২৫ সালের ২০ ডিসেম্বর কাফের নির্বাহী কমিটি সর্বসম্মতভাবে আফকন চার বছর পরপর আয়োজনের সিদ্ধান্ত নেয়।