নোয়াখালী অফিস
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী। তিনি বলেন, বিদায় কোনো সমাপ্তি নয়; বরং নতুন অধ্যায়ের সূচনা। বিশ্ববিদ্যালয়ে অর্জিত জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বাস্তব জীবনে কাজে লাগানোর মধ্য দিয়েই একজন শিক্ষার্থীর প্রকৃত সাফল্য অর্জিত হবে।
তিনি আরও বলেন, ফুড টেকনোলজি ও নিউট্রিশনের শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য, পুষ্টি নিরাপত্তা এবং জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের দক্ষতা কাজে লাগাতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।



