সম্প্রতি লালমাটিয়া, মোহাম্মাদপুরের ঐতিহাসিক প্রতিষ্ঠান ‘আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল (এমএ) মাদরাসার অধ্যক্ষ রুমে এক বিশেষ প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাদরাসার প্রতিষ্ঠাতা জৈনপুরী পীরের উস্তাদ কিং খালেদ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, প্রাক্তন অধ্যক্ষ বাদশাহ ফয়সাল ইনস্টিটিউট, প্রতিষ্ঠাতা সদস্য ঢাকা কমার্স কলেজ এ বি এম শামসুদ্দিন আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদরাসার শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করেন। আখেরি মুনাজাত করেন আল্লামা সৈয়দ আ ন ম মাহবুবুর রহমান জৈনপুরী পীর। এ সময় প্রতিষ্ঠাতা পীরের সহধর্মিণী এই মাদরাসার প্রিন্সিপাল আলহাজ মাওলানা কারি রওশন আরা নূরী এবং তার শিক্ষক অধ্যক্ষ এ বি এম শামসুদ্দীন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



