গ্রিনল্যান্ডে সেনা মোতায়েন নিয়ে মিত্রদের সাথে ব্রিটেনের আলোচনা

আনাদোলু এজেন্সি
Printed Edition

গ্রিনল্যান্ডে সেনা মোতায়েনের সম্ভাবনা নিয়ে ভাবছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইউরোপীয় মিত্রদের সাথে চলমান আলোচনার প্রেক্ষাপটে বিষয়টি উঠে এসেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

গতকাল সোমবার ব্রিটেনের সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান উপস্থিতির কারণে গ্রিনল্যান্ডের ওপর নিয়ন্ত্রণ বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে ডেনমার্কের স্বায়ত্তশাসিত ভূখণ্ড গ্রিনল্যান্ডে সেনা মোতায়েনের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ডাউনিং স্ট্রিটের সূত্র জানিয়েছে, আর্কটিক অঞ্চলে রাশিয়ার আগ্রাসন ঠেকানো এবং ইউরো-অ্যাটলান্টিক নিরাপত্তা জোরদারের বিষয়ে ট্রাম্পের সাথে কিয়ার স্টারমার একমত। সরকার মনে করছে, ওই অঞ্চলে রাশিয়া ও চীনের সম্ভাব্য হুমকি মোকাবেলা করা অত্যন্ত জরুরি।

এর আগে শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, সম্ভাব্য একটি ন্যাটো মিশনের অংশ হিসেবে গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি জোরদারের পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। এ লক্ষ্যে ইউরোপীয় মিত্রদের সাথে ডাউনিং স্ট্রিট নিয়মিত যোগাযোগ রাখছে।