চুয়াডাঙ্গায় ইয়াবা, ধর্ষণ ও চুরির মামলায় গ্রেফতার ৫

Printed Edition

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানা-পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২৭ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী এবং ধর্ষণ ও চুরি মামলার আরো দুই আসামিসহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, কার্পাসডাঙ্গা ক্যাম্পের পুলিশ বাঘাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় কালু (৪০), সাজিদ হাসান (২৮) ও আশিকুর রহমানকে (২৪) আটক করে। পরে কালুর কাছ থেকে ২৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পৃথক অভিযানে চুরির মামলার আসামি নূর আলিমকে (২৫) হুদাপাড়া থেকে এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি ধর্ষণ মামলার আসামি শাওন কুমারকে (১৬) কুষ্টিয়ার দৌলতপুর থেকে গ্রেফতার করে পুলিশ। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেসবাহউদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামিদের নিজ নিজ মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এমন নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।