প্রযুক্তি ডেস্ক
তরুণদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে ভ্রমণ। প্রিয় মুহূর্তকে ধরে রাখতে স্মার্টফোন এখন তাদের সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী। বাইরের পরিবর্তনশীল আলো, চলমান দৃশ্য বা উজ্জ্বল সূর্যালোক সবকিছুকে সামলাতে পারে এমন ক্যামেরা-ফোনের প্রতি তরুণদের আকর্ষণ বেড়েছে। এসব চাহিদার কারণে ইনফিনিক্স তরুণদের পছন্দের তালিকায় আলাদা জায়গা দখল করছে।
ইনফিনিক্স হট ৬০ প্রোপ্লাস, যেটিতে ব্যবহৃত হয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৮২ আল্ট্রা-সেনসিটিভ সেন্সর। এফ/১.৮ অ্যাপারচার- এসবের কারণে দিনের আলোতেও এটি বেশি আলো ধারণ করতে সক্ষম। ফলে ভ্রমণে সকাল, দুপুর, বিকেল যে সময়ই ছবি তোলা হোক, আলোর পরিবর্তনে ফলাফল খুব কমই বদলায়। সেন্সরের অল-পিক্সেল অটোফোকাস ফিচার দ্রুত সাবজেক্ট ধরতে পারে, তাই হাঁটতে হাঁটতে বা সমুদ্রের ঢেউয়ের মাঝে নড়াচড়া করা দৃশ্যও স্পষ্টভাবে ধরা পড়ে।
উজ্জ্বল পরিবেশে সনি আইএমএক্স৮৮২ সেন্সরটি নেটিভ ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-হাই রেজুলিউশন ছবি তোলে, যেখানে ল্যান্ডস্কেপ, গ্রুপ শট কিংবা ক্লোজ-আপ পোর্ট্রেট সব ক্ষেত্রেই থাকে সূক্ষ্ম ডিটেল ও টেক্সচার। আর কম আলো বা সন্ধ্যার মুহূর্তে সেন্সরটি ৪-ইন-১ পিক্সেল বিনিং প্রযুক্তির মাধ্যমে বৃহত্তর কার্যকর পিক্সেল তৈরি করে, যা আলো গ্রহণকে উল্লেখযোগ্যভাবে বাড়ায়। ফলে রাতের ছবি হয় আরো উজ্জ্বল, পরিষ্কার এবং কম নয়েজযুক্ত। আগের প্রজন্মের জেএন১ সেন্সরের তুলনায় আইএমএক্স৮৮২-এর সেন্সর এলাকা ৫৬.২৫% বড় এবং আলো গ্রহণক্ষমতা ৬৫.৫৬% বেশি, যা বাস্তব ব্যবহারেও স্পষ্ট পার্থক্য তৈরি করে।
২এক্স লসলেস জুম সুবিধার কারণে দূরের ঢেউ, উঁচু পাহাড়, স্থাপত্য অথবা যেকোনো দূরের বিষয়ও স্পষ্টভাবে ক্যাপচার করা যায় যা ভ্রমণ ফটোগ্রফিতে আলাদা সুবিধা দিচ্ছে। ২১,৯৯৯ টাকা (৮জিবি+১২৮জিবি) এবং ২৩,৯৯৯ টাকা (৮জিবি+২৫৬জিবি) দামের এই ফোনটি তরুণ ভ্রমণপ্রেমীদের কাছে একটি কার্যকরী ও নির্ভরযোগ্য ডিভাইস।



