বাসস
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা: জুবাইদা রহমান গতকাল প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করেছেন।
জিয়াউর রহমান ফাউন্ডেশন রাজধানীর ভাষানটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ক্যাম্পের আয়োজন করে।
বিএনপি মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, ক্যাম্পে অস্ত্রোপচারের পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হচ্ছে।



