ক্রীড়া ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার ক্লাব নিউক্যাসল ইউনাইটেড ছেড়ে আর্সেনালে যোগ দিলেন ব্রুনো গিমাইরেস। সবকিছু একরকম নিশ্চিতই ছিল। বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণা। এবার সেটিও হয়ে গেল। এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে দীর্ঘমেয়াদি চুক্তিতে দলে নেয়ার কথা গতকাল জানিয়েছে ইংলিশ চ্যাম্পিয়নরা। এ দিকে ফ্রান্স লিগ ওয়ানের দল অলিম্পিক মার্সেইয়ের গোলরক্ষক জেরোনিমো রুলিকে দলে ভেড়াতে চুক্তিতে সম্মত হয়েছে ম্যানচেস্টার সিটি। এই আর্জেন্টাইন গোলরক্ষকের সাথে ১.৭ মিলিয়ন পাউন্ডের চুক্তি হয়েছে ইত্তিহাদের দলটির।
গিমাইরেসকে দলের নেয়ার বিষয়ে ক্লাবের পক্ষ থেকে আর্থিক বিবরণ প্রকাশ করা হয়নি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, ট্রান্সফার ফি ধরা হয়েছে সাড়ে সাত কোটি পাউন্ড এবং চুক্তি হয়েছে চার বছরের, পাশাপাশি আরো এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।



