ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে গতকাল দ্ইু ম্যাচই ড্র হয়েছে। সিটি ক্লাব ১-১ গোলে ড্র করেছে লিটল ফ্রেন্ডসের সাথে। সিটি ক্লাবের হয়ে শাহেদ মিয়া এবং লিটিল ফ্রেন্ডসের হয়ে জুলকারনাইন সরদার গোল করেন। অন্য ম্যাচ ৪-৪ এ শেষ করেছে শুকতারা যুব সঙ্ঘ ও ঢাকা রেঞ্জার্স। শুকতারার সোহাগ মিয়া, আমির আলী, আসিফ ও তানভীরুল ইসলাম গোল করেন। ঢাকা রেঞ্জার্সের রিমু আহমেদ দু’টি এবং শিমুল হাসান ও হীরা ঘোষ একটি করে গোল দেন।



