উপায়-এর নতুন সিইও শ্যামল বরন দাশ

Printed Edition
উপায়-এর নতুন সিইও শ্যামল বরন দাশ
উপায়-এর নতুন সিইও শ্যামল বরন দাশ

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ‘উপায়’-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন শ্যামল বরন দাশ। ডিজিটাল ব্যাংকিং এবং আর্থিক খাতে কাজ করার ক্ষেত্রে তার ২৫ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে।

এর আগে তিনি ‘নগদ’-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, মেঘনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান তথ্য কর্মকর্তা, ব্র্যাক ব্যাংকের প্রধান ডিজিটাল কর্মকর্তা এবং ব্র্যাক আইটি সার্ভিসেস লিমিটেডের সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি।