৫৬তম মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ২৬ মার্চ ‘চট্টগ্রাম মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ জাদুঘর’ প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ৮:৩০টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসটির সূচনা করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।


