স্মরণ সভায় বক্তারা

শাহ আবদুল জব্বার (রাহ:) ছিলেন সমকালীন শ্রেষ্ঠ আলেমেদ্বীন

Printed Edition
শাহ আবদুল জব্বার (রাহ:) ছিলেন সমকালীন শ্রেষ্ঠ আলেমেদ্বীন
শাহ আবদুল জব্বার (রাহ:) ছিলেন সমকালীন শ্রেষ্ঠ আলেমেদ্বীন

বায়তুশ শরফের প্রধান রূপকার হাদিয়ে জামান শাহসুফি আল্লামা শাহ আবদুল জব্বার (রাহ:) এর ২৮তম ওফাত বার্ষিকী উপলক্ষে জুমাবার সকাল ১০টায় কেন্দ্রীয় মসজিদ বায়তুশ শরফে আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে খতমে কুরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেন, আল্লামা শাহ আবদুল জব্বার (রাহ:) ছিলেন যুগের অন্যতম শ্রেষ্ঠ আলেমেদ্বীন, পীরে কামেল, শায়খে তরিকত, মসজিদ ভিত্তিক সমাজসেবার অন্যতম পুরোধা, শিরক, বিদয়াত, অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর। তার কর্মের পরিধি কেবল মসজিদ, মাদরাসা আর খানকায় কেন্দ্রীভূত ছিল না। শিক্ষা, চিকিৎসা, আর্তমানবতার সেবাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের আধার হিসেবে সুনাম-সুখ্যাতি আজ সর্বত্রই। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) প্রতিষ্ঠায় তিনি অসাধারণ ভূমিকা রেখেছিলেন। অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ট্রাস্ট এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শরিয়া বোর্ডে তাকে আজীবন চেয়ারম্যান পদে আসীন রাখে। তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যানেরও দায়িত্ব পালন করেছিলেন। এই বিদগ্ধ আলেম ছিলেন একাধারে মুহাদ্দিছ, গবেষক, বহু গ্রন্থপ্রণেতা।

বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহর সভাপতিত্বে এবং বুলবুলে বায়তুশ শরফ মাওলানা কাজী মুহাম্মদ শিহাব উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদরাসার অধ্যক্ষ মাওলানা এ এস এম ছলিমুল্লাহ, মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নূরী, বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদের কার্যনির্বাহী পরিষদেরর যুগ্ম সম্পাদক মুহাম্মদ হারুন শেঠ, অর্থ সম্পাদক আলহাজ মুহাম্মদ নুরুল কবির চৌধুরী, সহ দফতর সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন, নির্বাহী সদস্য মোহাম্মদ হারুন অর রশীদ, বায়তুশ শরফ কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মুছা কাজেমী, গাথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ ফোরকান, বায়তুশ শরফ গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক ড. মাওলানা মুহাম্মদ ওয়ালী উল্লাহ মঈন। উপস্থিত ছিলেন- বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের গবেষণা সম্পাদক অধ্যাপক শফিউর রহমান, নির্বাহী সদস্য মোহাম্মদ মোজাম্মেল হক, জাহাঙ্গীর আলম শাকিল, কাজী মাওলানা নুরুল হুদা, এস এম সাজ্জাদ হোসেন, মোহাম্মদ দিদারুল আলম, আনজুমনে নওজোয়ানের সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম ও মিছবাহ উদ্দিন। উল্লেখ্য ১৯৯৮ সালের ২৫ মার্চ আল্লামা শাহ মুহাম্মদ আবদুল জব্বার (রাহ:) ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি।