বিশেষজ্ঞ আলেমদের মতামত নিয়ে শরিয়াসম্মতভাবে সম্পত্তি হস্তান্তর বিল পাসের দাবি

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

‘সম্পত্তি হস্তান্তর আইন সংশোধন বিল-২০২৬’-এ দেশের বিজ্ঞ ও বিশেষজ্ঞ আলেমদের মতামত নিয়ে শরিয়াসম্মতভাবে প্রয়োজনীয় সংশোধনের দাবি জানিয়েছেন ঈমান-আকিদা সংরণ কমিটির নেতৃবৃন্দ এবং দেশের বিশিষ্ট আলেম-ওলামারা। তারা বলেছেন, আইন প্রণয়নের উদ্দেশ্য ভালো হলেও এতে কুরআন-সুন্নাহর বিধানের সাথে সাংঘর্ষিক কোনো ধারা থাকলে তা মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়।

গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজধানীর জাতীয় প্রেস কাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হল মিলনায়তনে ‘সম্পত্তি হস্তান্তর আইন সংশোধন বিল-২০২৬’ নিয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, বর্তমান সরকার প্রধানের নির্বাচনী অঙ্গীকার ছিল কুরআন-সুন্নাহবিরোধী কোনো আইন পাস করা হবে না। জনগণ সেই অঙ্গীকারের প্রতি আস্থা রেখেছে। কিন্তু প্রস্তাবিত সংশোধনীতে এমন কিছু বিষয় রয়েছে, যা ইসলামের উত্তরাধিকার, সম্পত্তি ও পারিবারিক বিধানের সাথে সাংঘর্ষিক হওয়ার আশঙ্কা তৈরি করেছে।

তারা বলেন, মুসলিমদের সম্পত্তি ও উত্তরাধিকারসংক্রান্ত বিষয়ে শরিয়াহর সুস্পষ্ট বিধান রয়েছে। এসব বিধানের সাথে সাংঘর্ষিক কোনো আইন প্রণীত হলে ধর্মপ্রাণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হবে। প্রধানমন্ত্রী ভালো উদ্দেশ্য নিয়ে আইনটি করতে চাইছেনÑ এটি তারা বিশ্বাস করেন। তবে ভালো উদ্দেশ্য থাকলেই কোনো আইন শরিয়াসম্মত হয়ে যায় না।

বক্তারা আরো বলেন, প্রস্তাবিত সংশোধনীর বাস্তব প্রয়োগে নানা ধরনের জটিলতা ও অনাকাক্সিক্ষত পরিস্থিতি তৈরি হতে পারে। তাই বিষয়টি আবেগ বা রাজনৈতিক বিবেচনায় না দেখে কুরআন-সুন্নাহ, ফিকহ ও প্রচলিত আইনের বিশেষজ্ঞদের সমন্বয়ে গভীরভাবে পর্যালোচনা করা প্রয়োজন।

বক্তারা বলেন, বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। আইন প্রণয়নের েেত্র জনগণের ঈমান-আকিদা, ধর্মীয় মূল্যবোধ ও শরিয়াহর বিধানকে যথাযথ গুরুত্ব দিতে হবে। কোনো সংশোধনী যেন মুসলমানদের ধর্মীয় বিধান পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে, সে বিষয়ে সরকারকে সতর্ক থাকতে হবে।

গোলটেবিল বৈঠকে বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, বিশেষজ্ঞ আলেমদের মতামত নিয়ে কুরআন-সুন্নাহবিরোধী কোনো ধারা থাকলে তা বাদ দিয়ে বা সংশোধন করে ‘সম্পত্তি হস্তান্তর আইন সংশোধন বিল-২০২৬’ পাস করা হোক।

ঈমান-আকিদা সংরণ কমিটির সভাপতি মাওলানা হাবীবুল্লাহ মিয়াজীর সভাপতিত্বে এবং মহাসচিব মুফতি সালাহ উদ্দিন ও মুফতি ইমরানুল বারী সিরাজীর পরিচালনায় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন মাওলানা আবদুর হামিদ পীর সাহেব মধুপুর, মাওলানা আব্দুল আউয়াল নারায়ণগঞ্জ, মাওলানা আবদুর রব ইউসুফী, ড. আহমদ আব্দুল কাদের, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা মহিউদ্দীন রব্বানী, মাওলানা আব্দুল্লাহ মুহাম্মদ হাসান, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মজিবুর রহমান হামিদী, মাওলানা আবু আম্মার আব্দুল্লাহ, মুফতি আব্দুল কাইয়ুম কাসেমী, মাওলানা আবু সাঈদ নোমান, মুফতি আবু বকর সুহাইল, মাওলানা সুলতান মহিউদ্দীন, মাওলানা গাজী ইয়াকুব উসমানী, মুফতি শামসুদ্দীন কাসেমী, মাওলানা আফসার মাহমুদ, মুফতি নাজমুল হাসান বিন নূরী, মুফতি আল আমিন সরাইলী, মাওলানা ইয়ামিন হোসাইন আজমী ও মুফতি হিফজুর রহমান প্রমুখ।