সংবাদপত্র পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মিলন ভূঁইয়ার ইন্তেকাল

Printed Edition

বাংলাদেশ সংবাদপত্র পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ভূঁইয়া পরিবহনের স্বত্বাধিকারী আসরাফ উদ্দিন ভূঁইয়া (মিলন ভূঁইয়া) রাজধানীর রামপুরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। তার প্রথম নামাজে জানাজা রামপুরা বাজারসংলগ্ন নিজ বাসার সামনে এবং গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইলে দ্বিতীয় নামাজে জানাজা শেষে গত বুধবার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সার্কুলেশন ম্যানেজার অ্যাসোসিয়েশন ও দৈনিক নয়া দিগন্ত পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি।