বগুড়ার সারিয়াকান্দিতে ছুরিকাঘাতে যুবককে হত্যা

Printed Edition

বগুড়া অফিস ও সারিয়াকান্দি সংবাদদাতা

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ছুরিকাঘাতে মো: জাকারিয়া শয়ন (২৪) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। বুধবার রাত ৮টার দিকে উপজেলার জোড়গাছা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শয়ন জোড়গাছা গ্রামের মৃত টিপু মণ্ডলের ছেলে। তিনি স্থানীয় স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে। তিনি বিএনপি নেতা ও ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়াারম্যান লুৎফুল হায়দার রুমির ভাতিজা।

স্থানীয়দের ভাষ্য, গত বুধবার রাত ৮টার দিকে জোড়গাছা বাজারে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে শয়নকে আঘাত করে।

এতে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।