জৈনপুরী দরবার ও আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী সা: উদযাপন ও খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া

Printed Edition

পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উদযাপন, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালামের শুভাগমন উপলক্ষে আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল (এম.এ) মাদরাসা কমপ্লেক্সে সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরের ৩/১৪ ব্লক জি, লালমাটিয়ায় অবস্থিত আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল (এম.এ) মাদরাসা ও জৈনপুরী দরবার শরিফে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ডিএসসিসি প্রশাসক মোহা: আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) পরিচালক এস এম জিল্লুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল (এম.এ) মাদরাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা কারি রওশন আরা নূরী।

আদর্শ ইসলামী মিশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং সাবেক প্রিন্সিপাল, জৈনপুরী পীর সাহেব সৈয়দ মাহবুবুর রহমান দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।

উপস্থাপনা করেন মাদরাসার আরবির প্রভাষক মুহাম্মদ ইকরাম শরীফ। স্বেচ্ছাসেবায় ছিলেন পীরজাদা সৈয়দ আনিসুর রহমান, সৈয়দ মিশকাতুর রহমান জৈনপুরী ও সৈয়দ হোমাইয়াদ মাবরুক জৈনপুরী। বিজ্ঞপ্তি।