আইএআইএলসি প্রেসটিজ পুরস্কার পেল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

Printed Edition

টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, উদ্ভাবনী নেতৃত্ব, সুশাসন, দক্ষতা উন্নয়ন এবং সাইবার নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি আন্তর্জাতিক এআই ইনোভেশন অ্যান্ড লিডারশিপ কনসোর্টিয়াম (আইএআইএলসি) প্রেস্টিজ অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের কাছ থেকে ব্যাংকের পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন ব্র্যান্ড কমিউনিকেশন অ্যান্ড মার্কেটিং ডিভিশনের প্রধান মো: মিজানুর রহমান।সম্প্রতি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে দেশী-বিদেশী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, নীতিনির্ধারক, করপোরেট ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং গণ্যমান্য অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আয়োজকরা জানান, উদ্ভাবনী কার্যক্রমের প্রসার, সুশাসন জোরদার, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসিকে এ মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মাননা প্রদান করা হয়েছে। বিজ্ঞপ্তি।