গণভোটের আলোকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে : খেলাফত মজলিস

Printed Edition

খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেছেন, ২০২৪ এর জুলাই গণ-অভ্যুত্থান ছিল বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের রক্ষাকবচ, বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্র-জনতার অপ্রতিরোধ্য জাগরণ। ঐতিহাসিক সে জাগরণে সব শহীদের মাগফিরাত কামনা করছি, আহত ও পঙ্গুত্ববরণকারীদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, আপনারা অভ্যুত্থানের সবচেয়ে বড় উপকারভোগী হওয়া সত্ত্বেও গণভোটের রায়ের আলোকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে অনীহা প্রকাশ করছেন। সংবিধানের মৌলিক কাঠামো সংস্কারের পক্ষে গণভোটে সংখ্যাগরিষ্ঠ জনগণের রায়কে উপেক্ষা করছেন। সই দিয়েও পূর্ণাঙ্গ বাস্তবায়নে অনীহা জুলাই জাতীয় সনদের প্রতি বিশ্বাসঘাতকতা। আমরা অবিলম্বে গণভোটের রায়ের আলোকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন দেখতে চাই। ফ্যাসিবাদী অপশক্তির বিচার ও পলাতক দণ্ডিতদের রায় অবিলম্বে কার্যকর দেখতে চাই।

গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে আয়োজিত গণমিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ঢাকা মহানগরী শাখা আয়োজিত এ সমাবেশে প্রধান বক্তা ছিলেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক। উত্তর সভাপতি অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি।