বিনোদন ডেস্ক
অলঙ্কার চৌধুরী এই প্রজন্মের আলোচিত মডেল ও অভিনেত্রী। বিশেষত তিনি নাচে দারুণ পারদর্শী। যে কারণে তাকে নিয়ে নৃত্যনির্ভর মিউজিক ভিডিও নির্মাণে বেশ আগ্রহী নির্মাতারা। তবে চলতি বছর যে গানের মডেল হয়ে এবং নাচে গানে দর্শক শ্রোতাকে মুগ্ধ করেছেন সেই গানটি হলো ‘পাগলা পাগলী’ গানটি। গানটি লিখেছেন রাসেল কবির, সুর করেছেন আকাশ মাহমুদ, গেয়েছেন আকাশ মাহমুদ ও কলি সরকার। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নাজমুল ইভান। চলতি বছরের ৯ ফেব্রুয়ারি গানটি ইউটিউবে প্রকাশিত হওয়ার পর পরই গানটি যেমন শ্রোতা দর্শকের মধ্যে আলোচনায় চলে আসে, সেই সাথে আলোচনায় চলে আসেন অলঙ্কার চৌধুরী। বিশেষত এই ‘পাগলা পাগলী’ গানের মিউজিক ভিডিওতে দুর্দান্ত পারফরমেন্সের কারণে আলোচনায় চলে আসেন অলঙ্কার। গানটি এরই মধ্যে প্রায় ষাট লাখ ভিউয়ার্স উপভোগ করেছেন। এ ছাড়া চলতি বছরে আঁখি আলমগীরের গাওয়া ‘জানের জান’ গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করে আলোচনায় ছিলেন বছরজুড়ে। এ ছাড়া কনা ও হাসান ইকবালের গাওয়া ‘ঘুরাই চলো মনের হুইল’ গানের মিউজিক ভিডিওর মধ্যদিয়ে দারুণ সাড়া ফেলেন অলঙ্কার চৌধুরী। শুধু গানের মিউজিক ভিডিওর মধ্য দিয়েই যে তিনি আলোচনায় ছিলেন এমনটা নয়, বেশ কিছু ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করেও আলোচনায় ছিলেন অলঙ্কার চৌধুরী। অলঙ্কার চৌধুরী বলেন, ‘চলতি বছরে বেশ কয়েকটি গানের মিউজিক ভিডিওতে কাজ করে দারুণ সাড়া পেয়েছি। বিশেষত পাগলা পাগলী গানের মিউজিক ভিডিওতে কাজ করে। গানটা যেমন সুন্দর কোরিওগ্রাফিও ছিল দারুণ। এই গানটি সত্যিই বছরজুড়ে আমাকে আলোচনায় রেখেছে। এ ছাড়া আঁখি আপার গানটার জন্য বেশ সাড়া পেয়েছি। সত্যি বলতে কি নাচ করতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। যে কারণে নাচ নির্ভর মিউজিক ভিডিওর কাজের প্রস্তাব আসলে তাতে চেষ্টা করি কাজ করতে যদি ব্যাটে বলে সব মিলে যায়। ধন্যবাদ আমার ভক্ত দর্শককে সবসময় আমাকে কাজে অনুপ্রেরণা দোর জন্য। ধন্যবাদ সব নির্মাতাকে , কারণ তারা আমাকে কাজের সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। আগামী বছর আরো ভালো ভালো কাজ করতে চাই যা এখন থেকেই পরিকল্পনা চলছে।’কার চৌধুরীর সর্বশেষ আলোচিত নাটক দুটি হচ্ছে ‘কালবেলা’ ও ‘প্রকৃতি কন্যা’। সৌমিত্র ঘোষ ইমনের হাত ধরে ইমরান ও বৃষ্টির গাওয়া ‘বায়না’ গানে প্রথম মডেল হিসেবে কাজ করেন অলঙ্কার। এরপর ইমনেরই পরিচালনায় ‘ওয়াইফ যখন হাজব্যান্ড’ নাটকে অভিনয় করেন।



