বায়তুশ শরফের পীর মুরশিদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত

Printed Edition

বায়তুশ শরফ আনজুমনে নওজোয়ান কেন্দ্রীয় কার্যকরী পরিষদের তত্ত্বাবধানে ও কক্সবাজার শাখার যৌথ উদ্যোগে এবং বায়তুশ শরফ শাহ কুতুব উদ্দিন আদর্শ দাখিল মাদরাসা শাখা ও কক্সবাজার বায়তুশ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজ শাখার সার্বিক সহযোগিতায় বায়তুশ শরফের মরহুম পীর মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার জীবনী শীর্ষক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ ও ২০ মে কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স প্রাঙ্গণে এই আয়োজন করা হয়। এ ছাড়া গত ২৩ মে বাদ ফজর কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স জামে মসজিদে মাওলানা মীর মোহাম্মদ আখতর, শায়খ মুহাম্মদ আবদুল জব্বার ও মাওলানা মোহাম্মদ কুতুবউদ্দিনের ইসালে সাওয়াবের উদ্দেশ্যে খতমে কুরআন, দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া সকাল ১০টায় তাদের জীবনীর ওপর আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক এম এম সিরাজুল ইসলাম।

আলোচনা সভায় বক্তব্য রাখেন কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, মাওলানা সালাউদ্দিন বেলাল, চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার সিনিয়র প্রভাষক ও কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স মসজিদের খতিব মাওলানা রিদওয়ানুল হক, বাংলাদেশ স্কাউট কক্সবাজার অঞ্চলের সেক্রেটারি আনসার হোসেন প্রমুখ।

এ সময় কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, শাহ কুতুব উদ্দিন মাদরাসা সুপার, বায়তুশ শরফ চক্ষু হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরাসহ বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ ও আনজুমনে নওজোয়ানের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ শহিদুল ইসলাম। বিজ্ঞপ্তি।