ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) দলবদলকে ঘিরে চমক অব্যাহত রেখেছে পুলিশ ফুটবল ক্লাব। ২০২৬-২৭ মৌসুম সামনে রেখে শক্ত প্রতিদ্বন্দ্বী গড়ে তোলার লক্ষ্যে এবার ব্রাজিল থেকে মার্সেলো জুনিয়রকে উড়িয়ে আনছে পুলিশ এফসি। ২৭ বছর বয়সী এই সেন্টার-ব্যাকের সাথে চুক্তি চূড়ান্ত হয়েছে বলে ক্লাব সূত্রে জানা গেছে। কয়েক দিনের মধ্যেই ঢাকায় পা রাখার কথা রয়েছে এই ব্রাজিলিয়ানের।



