আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, মানুষ তখনই প্রকৃত অর্থে স্বাধীন, যখন সে আল্লাহ ছাড়া কারও কাছে মাথা নত করে না। স্বাধীনতার প্রকৃত অর্থ হলো জুলুম, শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। মহানবী হজরত মুহাম্মদ (সা:) ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে মানুষকে স্বাধীনভাবে বাঁচার শিক্ষা দিয়েছেন। ‘স্বাধীনতা অর্জনের পর তা রক্ষা করার দায়িত্ব সবার’ উল্লেখ করে তিনি বলেন, এই দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বাধীনতা হুমকির মুখে পড়তে পারে। যে সমাজে ন্যায়বিচার নেই, সেখানে প্রকৃত স্বাধীনতাও নেই।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-তে এক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রোভিসি প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলীর সভাপতিত্বে ও স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের উপ-পরিচালক মোহাম্মদ মাহফুজুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান এবং ট্রাস্টি বোর্ডের সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া।
স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল (অব:) মোহাম্মদ কাশেম, পিএসসি। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফ্যাকাল্টি অব সোশ্যাল সায়েন্সেসের ডিন প্রফেসর ড. সিরাজুল ইসলাম।


