দেবীগঞ্জে মনোনয়ন জমা দিলেন ইসলামী আন্দোলনের কামরুল হাসান

Printed Edition

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা

পঞ্চগড়-২ (দেবীগঞ্জ-বোদা) ইসলামী আন্দোলনের প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন কামরুল হাসান। সোমবার নেতাকর্মীদের সাথে নিয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার রুস্তম আলী ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হাসানের কাছে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন দাখিলের পর কামরুল হাসান জানান, একটি নিরপেক্ষ নির্বাচন এ দেশের মানুষের দীর্ঘদিনের আকাক্সক্ষা। সুতরাং আসন্ন নির্বাচনে সংশ্লিষ্ট সবাইকে নিরপেক্ষ থাকতে হবে। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের বোদা উপজেলা সভাপতি আব্দুল জব্বার, সেক্রেটারি জান্নাতুল বারী মানিক প্রমুখ।