শেওলা ইউনিয়নের ছাত্র জমিয়তের শীতবস্ত্র বিতরণ

Printed Edition

শেওলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ছাত্র জমিয়তের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ২টায় দক্ষিণভাগ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এই মানবিক কার্যক্রম সম্পন্ন হয়। কর্মসূচির আওতায় ১৫টি মুসলিম পরিবার এবং পাঁচটি হিন্দু পরিবারের মধ্যে শীতের কম্বল বিতরণ করা হয়।

ওয়ার্ড ছাত্র জমিয়তের সভাপতি ইমরান আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জমিয়তে উলামায়ে ইসলাম শেওলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সভাপতি হাফিজ মাওলানা বুরহান উদ্দীন, শেওলা ইউপি ৯ নং ওয়ার্ডের সাবেক সদস্য মাওলানা ছালেহ আহমদ, ওয়ার্ড জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুস, বিশিষ্ট সমাজসেবী লুতফুর রহমান, মসজিদ কমিটির সাবেক সভাপতি আব্দুর রব, সদস্য মোখলেসুর রহমান, কমর উদ্দিন, সাবেক ছাত্রনেতা শাহাদত হোসেন। এ ছাড়াও উপস্থিতি ছিলেন- ওয়ার্ড সহসভাপতি এমদাদ, যুগ্ম সম্পাদক আব্দুল হাকিম, সহ- সাধারণ সম্পাদক আব্দুর রহমান, প্রচার সম্পাদক আলী হোসেন, প্রশিক্ষণ সম্পাদক আমজাদ, সাহিত্য সম্পাদক ছানি, পাঠাগার সম্পাদক সুফিয়ান, অফিস সম্পাদক আবু সুফিয়ান, সদস্য রেদোয়ান ও মাহমুদ। বিজ্ঞপ্তি।